
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, পিজিডি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
৮ সেপ্টেম্বর -২০২৬ খ্রীঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত ৫নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ করে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান।
প্রধান শিক্ষক আলোচনা করেন ও বলেন মা ও অভিভাবক সমাবেশের গুরুত্ব ও উদ্দেশ্য নিয়মিত যোগাযোগ রক্ষা করা: শিশুর পড়াশোনা ও আচরণগত অগ্রগতি সম্পর্কে মায়েদের অবহিত করা।
উপস্থিতি ও ঝরেপড়া রোধ: বিদ্যালয়ে শিশুর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়ার হার কমানো।সহযোগিতা বৃদ্ধি: বাড়ি ও বিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, যাতে শিশুরা পড়ালেখায় আরও মনোযোগী হয়।
সচেতনতা তৈরি: বাল্যবিবাহ, স্বাস্থ্য সচেতনতা এবং নৈতিক শিক্ষার বিষয়ে মায়েদের উদ্বুদ্ধ করা।
মা সমাবেশে আলোচ্য বিষয় সমূহ শিশুর ব্যক্তিগত পরিষ্কার -পরিচ্ছন্নতা ও পুষ্টিসম্মত খাবার। প্রতিদিন নিয়মিত হোমওয়ার্ক বা বাড়ির কাজ করানো।শিশুর মানসিক ও শারীরিক বিকাশে মায়েদের ভূমিকা। বিদ্যালয়ে মায়েদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের সাথে পরামর্শ করা।
শেষে দ্বিতীয় প্রান্তিক মুল্যায়ন পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, সকল উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থী।