
গ্রাম পুলিশের সদস্যদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তাঁদের জন্য মাসিক মোবাইল বিল, অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশের প্রধানের (দফাদার) বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, এখন থেকে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। পাশাপাশি তাঁদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বৃদ্ধি করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু পদবি পরিবর্তন নয়, গ্রাম পুলিশের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার গুরুত্ব দিয়েছে। নতুন সিদ্ধান্ত শনিবার থেকেই কার্যকর হবে।
সরকারের এ সিদ্ধান্তে গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দেবে বলে আশা করা হচ্ছে।