
কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
বাবা সলিম বলে খোকা পার্থনাটা আগে
তার পর হালকা নাস্তা করে স্যারের পড়া পড়,
পড়া মুখস্থ করে পড়াটা লিখলে ঠুটোঁস্হ যে হয়
অংক করো বুঝে বুঝে দেখবে সহজ হবে,
ইংরেজিরও অর্থ মুখস্থ করে লিখো তখন
অন্যান্য সব বিষয় গুলো এই নিয়মে পড়।
নিজের কাজটা নিজে ধরো
জামা প্যান্ট ধোলাই করো।
বই খাতা ও কলম ব্যাগটা
ব্যাগে রাখো সাজাও সবটা।
খাবার খেয়ে পোশাক পরে
স্কুলে যাও যে স্রষ্টা স্মরে।
টাকা আমার শিক্ষা তোমার চিন্তা নাহি করো
ভালো শিক্ষা জীবনের ধন টাকা পয়সা ক্ষণিক,
তাই তো তোমার জীবন গড়তে শিক্ষা সম্পদ করো
ভালো পড়লে ভালো শিখবে হবে জ্ঞান যে হৃদে,
সেই জ্ঞানে যে চাকরি পেয়ে ধন্য হবে জীবন
নিজে বাঁচবে গরীব দেখবে সমাজ করবে সুন্দর।
সকল ক্ষেত্রে সম্মান পাবে
অসুস্থ লোকে সেবা দিবে।
সত্য নীতি কর্মে রাখো
মুন্যুষত্ব মনে আঁকো।
শান্তি পাবে সুখে থাকবে
পিতা মাতার গর্ব আসবে।