মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত ৫ নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ইং উঠান বৈঠক ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠক সভার মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষা বিষয়ক জ্ঞান, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা এবং তাৎক্ষণিক সমস্যা গুলোর সমাধান করা।
উঠান বৈঠকের উদ্দেশ্য ও গুরুত্ব
তথ্য ও জ্ঞান বিনিময়: শিক্ষা উন্নয়নের বিভিন্ন বিষয়ে নতুন তথ্য ও প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়।
সমস্যার সমাধান: তাৎক্ষণিক শিক্ষা সংক্রান্ত সমস্যা গুলো নিয়ে আলোচনা করে সমাধানের উপায় বের করা যায়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্ধোধন করেন উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রামকৃষ্ণ মজুমদার।
উক্ত উঠান বৈঠক ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির সার্বিক কার্যক্রম পরিচালনা করেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক ও বারংবার নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান /গুণী শিক্ষক জনাব শিম্মি উজ জাহান।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক গণ।
উল্লেখ্য বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে উঠান বৈঠক ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।