
মোঃ জাকারিয়া হোসেন,এম,এস-সি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
৩১/০৭/২০২৫ইং (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও পৌরসভার অন্তর্গত ৫ নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত "জুলাই পুনর্জাগরণ- ২০২৫" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান, রচনা প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক ও প্রধান আলোচক জনাব শিম্মি উজ জাহান।
উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, অফিস সহায়ক ও সকল শিক্ষার্থী।