মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,শাহজাদপুর
(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মঙ্গলবার, ৭ এপ্রিল-২০২৬ খ্রি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরসভা পর্যায়ের "সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬" এ বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ১ম রাউন্ডে বিজয়ী হয়েছে।
উক্ত টুর্ণামেন্টটি গতকাল উদ্বোধন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মুরাদ হোসেন।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হলো- বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের অংশগ্রহণে আয়োজিত অন্যতম বৃহৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যা খুদে ফুটবল প্রতিভা অন্বেষণ ও শারীরিক-মানসিক বিকাশে ভূমিকা রাখে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রধান বৈশিষ্ট্য ও তথ্য:
লক্ষ্য: শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি, শৃঙ্খলাবোধ ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা ।
অংশগ্রহণ: দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আলাদাভাবে বালক ও বালিকা বিভাগে অংশ নেয়।
পর্যায়: ইউনিয়ন/পৌরসভা থেকে শুরু হয়ে থানা/উপজেলা, জেলা, বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয় ।
সময়সূচী: সাধারণত প্রতি বছর জানুয়ারি-এপ্রিল মাসের মধ্যে শুরু হয়ে থাকে।
পরিচালনা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে ।
এই টুর্নামেন্টটি তৃণমূল পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা ও নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপস্থিত ছিলেন উক্ত বিজয়ী বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান সহ বিভিন্ন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড় বৃন্দ।