মো:জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি;
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত ৫ নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ২৭/১১/২০২৫ ইং তারিখে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি (এডহক কমিটি) জনাব রাম কৃষ্ণ মজুমদার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান,বিএসসি (অনার্স) এমএসসি (ফার্স্ট ক্লাস) & ডিপিএড (ফার্স্ট ডিভিশন)।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে UAPEO মহোদয় প্রাথমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে বলেন --
#কৃতজ্ঞতা প্রকাশ ও স্মৃতি রোমন্থন: বিদায় অনুষ্ঠান একটি ইতিবাচক ও আনন্দময় পরিবেশ তৈরি করে, যেখানে শিক্ষার্থীরা তাদের সহপাঠী, শিক্ষক এবং প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এটি একসঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করার একটি সুযোগও বটে।
#ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা: বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য উৎসাহিত করা হয়। শিক্ষকরা তাদের দিকনির্দেশনা এবং শুভকামনা জানান, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
#বিদায়কে সহজ করা: এই অনুষ্ঠানটি বিদায়ের বেদনাকে কিছুটা সহজ করে তোলে। এটি একটি আনুষ্ঠানিক উদযাপন, যা এই পরিবর্তনের সময়ে শিক্ষার্থীদের মানসিক ভাবে প্রস্তুত হতে সাহায্য করে।
#নতুন অঙ্গীকার: বিদায় অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য তাদের অতীত অভিজ্ঞতা, অর্জন এবং ভুলগুলো পর্যালোচনা করার একটি সুযোগ। এটি তাদের ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম এবং সাফল্যের জন্য নতুন অঙ্গীকারবদ্ধ হতে সাহায্য করে।
#সম্পর্ক টিকিয়ে রাখা: বিদায় অনুষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি দীর্ঘস্থায়ী বন্ধন তৈরি করে। এটি এই সম্পর্ককে আরও দৃঢ় করে এবং শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে।
উপস্থিত ছিলেন বাঘাবাড়ি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম। অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, অফিস সহায়ক ও শিক্ষার্থীবৃন্দ।