আতাউর রহমান
বাগমারা প্রতিনিধি:-
রাজশাহীর বাগমারা উপজেলার ১১নং গনিপুর ইউনিয়নের তাহির একডালা গ্ৰামের মানিক হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৭ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিক গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) মা ময়না খাতুনের কাছ থেকে টাকা চাইলে মা ময়না খাতুন না দিতে চাইলে সে তার মাকে বলে আমি কিন্তু বিষ খাবো। মায়ের কাছ থেকে টাকা না পেয়ে সে রাতে কীটনাশক ঘাস পুরানো বিষ পান করে।মা ময়না খাতুন দেখতে পেয়ে বাগমারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। রাতে ওয়াশ করে বিষ উঠানো হয় এবং প্রাথমিক চিকিৎসাধীনে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। মানিক হোসেন বাড়ি ফিরলে তার পেট জ্বালাপোড়া করলে তাকে আবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাই শরীরের ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে।পরে ডাক্তার রিপোর্ট দেখে বলেন তাকে বাঁচানোর সম্ভব না।
মা ময়না খাতুন কান্না চোখে বলেন, মানিক আমার ছেলে টাকা চাইলে আমি দিতে রাজি না হওয়ায় সে বিষ পান করে।
মানিক হোসেনের মৃত দেহ সোমবার বিকেল ৪টায় উপজেলার তাহের একডালা গ্ৰামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।