আতাউর রহমান
রাজশাহী বাগমারা প্রতিনিধি
বৈষম্য দূরীকরণের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয় করনের চার দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহীর বাগমারায় বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে মাধ্যমিক স্তরের শিক্ষকগণ মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে মাধ্যমিক স্তরে ৯৭% বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতী গঠনের মূখ্য ভূমিকা পালন করে থাকেন।দেশ ব্যাপী বৈষম্য দূরীকরণের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করা হয় তখন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র,জনতা সফলতা লাভ করলেও বে-সরকারী শিক্ষকেরা কেনো লাভবান হবে না এমন প্রশ্ন তোলেন মানববন্ধনে অংশ গ্ৰহনকারী শিক্ষকেরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে সকল সুযোগ সুবিধা দেয়া হয়ে থাকে তা বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সে ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় না। তাই দেশের শিক্ষা ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন, শিক্ষার মাঠ প্রশাসনে ১০-২২ বছরের দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষিত সেসিপের ১১৮৭ টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পাদনের দাবি জানান। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো নানা ভাবে জর্জরিত রয়েছে। স্কুল, মাদ্রাসা, সরকারি বা বেসরকারি এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বক্তারা অবিলম্বে সেগুলো পরিবর্তনের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুর ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক মজনু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,বাড়িগ্ৰাম মাদ্রাসার সুপারিনটেনডেন্টেসহ বাগমারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।