1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগবাজার গৌড়ীয় মঠে শুরু ‘চন্দনযাত্রা’ মহোৎসব - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাগবাজার গৌড়ীয় মঠে শুরু ‘চন্দনযাত্রা’ মহোৎসব

বেবি চক্রবর্ত্তী, ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে শুরু হল চন্দনযাত্রা মহোৎসব। আগামী ১০ মে পর্যন্ত টানা ২১ দিন ধরে চলবে এই উৎসব । প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন ও পূজা, যা ভক্তদের মধ্যে গভীর ভক্তিভাব ও উৎসাহের সঞ্চার করছে।
এই উৎসবের মূল তাৎপর্য হল গ্রীষ্মকালে শ্রীকৃষ্ণকে শীতল রাখতে চন্দন ও সুগন্ধি ফুল অর্পণ করা। গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, “গৌড়ীয়রা গরম কালে সুগন্ধি ফুল ও চন্দনের দ্বারা কৃষ্ণের অঙ্গকে শীতল করেন এবং সুগন্ধিত করেন। কৃষ্ণ তাতে সুখী হন। তাই কৃষ্ণভক্তদের এই উদ্যোগ।”
তিনি আরও জানান, “চন্দনযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি ও আত্মশুদ্ধির এক বিশেষ সাধনা। এই সময় ভগবানকে চন্দন অর্পণের মাধ্যমে ভক্তরা তাঁর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করেন। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।”
উৎসব উপলক্ষে প্রতিদিনই ভক্তদের ভিড় বাড়ছে। সন্ধ্যার আরতি ও কীর্তনের মাধ্যমে গোটা এলাকা ভরে উঠছে ভক্তিমূলক আবহে, যা বাগবাজারের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তুলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park