
শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে পৌরসভা ও ইউনিয়নের কার্যক্রম ও সার্বিক বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফিরোজ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের বরিশাল জেলা সভাপতি, সাবেক ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি নূরুল হক সোহরাব, যুব ও ক্রীড়া বিভাগের জেলা সেক্রটারি আসাদুজ্জামান সবুজ।
সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ সভাপতি মেহেদী হাসান শাওন। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রটারি মোঃজহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল (অর্থ) সম্পাদক জাবের হোসাইন, উপজেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক বিএম শহিদুল ইসলাম রেজাউল, উপজেলা ক্রীড়া ও ভ্রমন বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, উপজেলা ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম টিটু, উপজেলা ব্লাড ডোনেশন ও সেবা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন কলসকাঠি ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহামুদ