1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলা নববর্ষ সম্মাননায় ভূষিত হলেন রাকিব মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাংলা নববর্ষ সম্মাননায় ভূষিত হলেন রাকিব মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
Oplus_131072

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি: 
সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলা নববর্ষ- ১৪৩২ সম্মাননায় ভূষিত হলেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী রাকিব আলী। বুধবার (২৩ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ  শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে লিলি সমাজ কল্যাণ সমিতি ও তৃণমূল মানবাধিকার সংস্থার আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা এবং  বিশিষ্টজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান লায়ন এস এম শিবলীর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যটনী জেনারেল ড, মো, গোলাম রহমান ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য প্রফেসর আকবর সিরাজী, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম (জিসাফ) এর সহ-সভাপতি মো, এমদাদ হোসেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হোসেন রবি, আফিয়াত হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু, স্বাগত বক্তব্য রাখেন লিলি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আনিছা খাতুন টুনি। রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন রাকিব আলী মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ এস এম ফরিদ। উক্ত অনুষ্ঠানে বরেণ্য কবি আব্দুল হক চাষী সহ সাহিত্যক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park