1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলায় মুখ্যমন্ত্রী মমতার ‘কন্যাশ্রী’ ‘রূপশ্রী’-প্রকল্প বিশেষভাবে প্রশংসায় পঞ্চমুখ ইউনিসেফ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাংলায় মুখ্যমন্ত্রী মমতার ‘কন্যাশ্রী’ ‘রূপশ্রী’-প্রকল্প বিশেষভাবে প্রশংসায় পঞ্চমুখ ইউনিসেফ

বেবি চক্রবর্তী, কলকাতা:-
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী :কলকাতা:-
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদূরপ্রসারী চিন্তার ফসল কন্যাশ্রী’ ‘রূপশ্রী’-প্রকল্প বাংলার মুকুটে নতুন পালক জুড়ে দিয়েছে, আনন্দের সাথে জানালেন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।ফের কন্যাশ্রী-রূপশ্রীর প্রশংসায় পঞ্চমুখ ইউনিসেফ। সম্প্রতি বণিকসভা সিআইআই ‘ইমপ‌্যাক্ট ইস্ট, ২০২৪ কনক্লেভ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর চিফ ফিল্ড অফিস মঞ্জুর হোসেন। তিনি সামাজিক উন্নয়নে কন‌্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমহলের স্বনামধন্য ব‌্যক্তিত্বরা। টাটা স্টিলের তরফে সৌরভ রায়, বি জি সমাদ্দার অ‌্যান্ড সন্স-এর দেবাশিস দত্ত, জিন্দাল স্টিলের প্রশান্ত কুমার হোতা প্রমুখ।এদিনের অনুষ্ঠানে পঞ্চাশটিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। কিছুদিন আগে কন‌্যাশ্রী দিবসের অনুষ্ঠানেও ইউনিসেফের প্রশংসা পেয়েছিল রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প। এমনকী কন্যাশ্রীর মতো মেয়েদের স্বনির্ভর করার প্রকল্প শুধু ভারত নয়, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে বলেও জানিয়েছিল ইউনিসেফ।
ইউনিসেফের প্রতিনিধি আরিয়ান দে ওয়াগত সে যাত্রায় বলেছিলেন, “কন‌্যাশ্রী প্রকল্প নারীদের সশক্তিকরণে বড় ভূমিকা নিচ্ছে। শিশুদের পুষ্টি, বৃদ্ধি নিয়ে ইউনিসেফ যে সব কাজ করছে সেগুলি কন‌্যাশ্রীর কারণে আগের থেকে বেশি সফল হচ্ছে। এই প্রকল্প কিশোরীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করছে। বাল্যবিবাহ রোধে বড় ভূমিকা নিচ্ছে।” আসলে গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী! ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন। যা ইউনেসকোতে সেরার শিরোপা পায়। কন‌্যাশ্রী এখন গোটা দেশের কাছে দৃষ্টান্ত। কন‌্যাশ্রী প্রকল্প রাজ্যে বাল্যবিবাহের প্রবণতা কমিয়েছে। এটাও প্রমাণিত। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park