
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
উত্তরাঞ্চলে বন্যা কবলিত মানুষদের সহযোগিতা করার জন্য সাহায্য (নগদ টাকা) সংগ্রহ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে রাজশাহী জেলার ইউনিটের বাঘা উপজেলা শাখায় আয়োজনে উত্তরাঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য সাহায্য সংগ্রহ।
সোমবার (০৮ ই অক্টোবর ) আড়ানী বাজার সহ আশপাশে বিভিন্ন স্থানে হাতে বক্স নিয়ে সাহায্য করতে দেখা যায় তাদের। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নগদ অর্থ তুলে দিচ্ছেন রেড ক্রিসেন্ট সোসাইটির এর প্রতিনিধিদের হাতে।
এই সাহায্য সংগ্রহ অংশগ্রহণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা শাখার সাবেক টিম লিডার আসিফ রহমান গুনজন, বাসার, রাজু, জিসান, সাদিয়া, আরোহী, শিমুল, আতিক, সিজান প্রমুখ।
এ বিষয়ে বাঘা উপজেলা উপদল নেতা রাজু আহমেদ জানান, বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় আমরা উত্তরাঞ্চলে বন্যা কুবলিত মানুষদের সহযোগিতা করার জন্য সাহায্য সংগ্রহ করছি। সেই সাথে দেশের বিওবান মানুষদের অসহায়দের সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি।