1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাবিপ্রবি প্রশাসনের। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাবিপ্রবি প্রশাসনের।

মনিরুল ইসলাম,পাবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পাবিপ্রবি প্রশাসন

মনিরুল ইসলাম,পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উপাচার্য নিয়োগ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৩০ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ২৯ মার্চ অনলাইন সংস্করণে প্রকাশিত ‘পাবিপ্রবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন, নতুন ভিসি নিয়োগের দাবি’ শিরোনামের সংবাদে উপস্থাপিত অধিকাংশ তথ্যই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর নতুন পদে যোগদান করেছেন। তবে সরকার এখনো বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়নি।
প্রশাসনের দাবি, গত ২৯ মার্চ উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিজস্ব বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেন। সেখানে নিয়োগ বাণিজ্য বা অনিয়ম সংক্রান্ত কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। অথচ সংশ্লিষ্ট সংবাদে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এছাড়া, সাবেক উপাচার্য অনুপস্থিত থাকাকালে উপ-উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছেন এমন দাবিকেও সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া নির্ধারিত আইন, বিধি এবং রিজেন্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। এককভাবে কোনো ব্যক্তির পক্ষে এসব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগ সংক্রান্ত যে বোর্ডের কথা সংবাদে উল্লেখ করা হয়েছে, তা প্রকাশ্যে প্রশাসনিক ভবনে সকাল ১১ টায় উপাচার্যের কার্যাযালয়ে সকল সদস্যের উপস্থিতিতে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শামসাদ ফখরুলকে বঞ্চিত করার কথা বলা হলেও বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইনে যোগ্যতার শর্ত পূরণ না হওয়ায় তিনি আবেদনই করেন নি বলে জানান প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করা এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। এ প্রেক্ষিতে, সংশ্লিষ্ট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবিপ্রবি প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park