
ববি রানী রায়
শেরপুর জেলা প্রতিনিধি:
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার নিজস্ব কার্যালয়ে প্রার্থনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শেরপুর জেলা শাখার আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব শ্রী সুব্রত চন্দ্র দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাম ঠান্ডু, যুগ্ম আহ্বায়ক প্রদীপ রঞ্জন দে , যুগ্ম আহ্বায়ক খোকন চন্দ্র দে, ১ নম্বর সদস্য প্রিয়তোষ সরকার এবং শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ভোলানাথ ঘোষসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
সংগঠনটির মূল স্লোগান— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”। সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এবং সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।