মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আজ ০১ জুন রবিবার।
দীর্ঘ এক যুগ ধরে আইনি লড়ায়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পায়।
রাজনৈতিক প্রতিহিংসার রোষানলে এই দলের নিবন্ধন বাতিল করা হয়। আজ সেই ঐতিহাসিক রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় অর্জিত হয়।
এই রায় ঘোষণার পরপরই সারা দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে আনন্দের জোয়ার বইতে থাকে।
এই আনন্দ উল্লাসের ফলে স্বেচ্ছায় সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন দলের অসংখ্য নেতাকর্মী এবং দলের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ভক্ত ও অনুরাগীরা।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে মিষ্টিমুখ করানো হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা শাহীনুর আলমকে এবং ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি জনাব এসএম শামীম রেজাকে এবং উপস্থিত নেতাকর্মী সবাইকে।
এছাড়াও শিয়ালকোল ইউনিয়ন, বহুলী ইউনিয়নসহ জেলার বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেন। পথচারী, গাড়ীর ড্রাইভার, হেল্পারসহ অসংখ্য যাত্রীদেরকে মিষ্টি খাওয়ানো হয়। সারা দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে আনন্দের জোয়ার বইছে এবং তাদের চাওয়া পূর্ণ হয়েছে বলে অনেকেই মন্তব্য করেন।
শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের বাসিন্দা এবং আলোচিত জনপ্রিয় তরুণ বক্তা মাওলানা মুফতি কুতুবউদ্দিন সিরাজীকে দেখা যায় স্বেচ্ছায় নিজ উদ্যোগে রাস্তায় চলমান গাড়ী থামিয়ে গাড়ীর ড্রাইভার, হেল্পার এবং যাত্রীদেরকে মিষ্টি খাওয়ান।