
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, ডিএমএফ, আরএমপি, পিজিডি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
৪, সেপ্টেম্বর -২৬খ্রীঃ সিরাজগঞ্জের আদি জেনারেল হাসপাতালের হলরূমে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন-২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব ডাঃ মোঃ আব্দুল আজিজ, চেয়ারম্যান, আদি জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গ্ৰাম ডাক্তার মোঃ আলাউদ্দিন সরকার, আহ্বায়ক, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি,জেলা কমিটি, সিরাজগঞ্জ।
উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের গ্ৰাম ডাক্তার নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব গ্ৰাম ডাক্তার মোঃ আব্দুল আজিজ।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব গ্ৰাম ডাক্তার মোঃ ইকবাল হাসান তুহিন।
উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি জনাব মুন্সী মোঃ আব্দুস সালাম। সহ সভাপতি জনাব গ্ৰাম ডাক্তার মোঃ আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গ্ৰাম ডাক্তার মোঃ মাহবুবুল আলম আক্তার, মোঃ আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ সজিব রায়হান প্রমুখ।