_আর. এম. কারিমুল্লাহ
(পশ্চিমবঙ্গ, ভারত)
আষাঢ় শ্রাবনে মেঘ বালিকা
ফোটাঁয় ফোটাঁয় নামে-
বাধা দিয়ে পালিয়ে যাই
সকল কাজ কামে ।
সাদা সাদা কাশফুল গুলো
ফুটে নদীর চরে -
নদী নালা খাল বিল
হটাৎ যায় ভরে।
মাঝে মাঝে মেঘ বালিকা
গুড়ুম গুড়ুম করে-
সময় তার ফুরিয়ে গেলেও
সে কিন্তু না নড়ে।
পশু পাখি হৃদয় জুড়ে
তুলে ধরে গান,
মাস শেষে ব্যাঙেরা গিয়ে
ডেকে আনলো বান।