বর্ষায় বিড়ম্বনা
আব্দুল কাদের
বর্ষাকালে বৃষ্টিরধারায়
বিড়ম্বনা বাড়ে,
ইলশেগুঁড়ি বৃষ্টিরফোঁটা
পরে মাথায় ঘাড়ে ।
জলে ডুবে পুকুর নদী
ভারি বর্ষণ হলে,
নদীরতীরে গোরু,ছাগল
স্রোতে ভেসে চলে ।
বর্ষা এলে কালো মেঘে
আকাশ ঢেকে থাকে,
সারাদিবস বৃষ্টি ঝরে
গুড়ুম গুড়ুম ডাকে |
বাঁধটা ভেঙে পানি ছুটে
বন্যা নেমে আসে,
স্রোতে স্রোতে ভাঙে দুপার
বৃক্ষ জলে ভাসে।
খেতের ফসল নষ্ট হয়ে
খাদ্য সংকট বাড়ে,
নিত্যপণ্যের মূল্য বেড়ে
হুহু করে আরে!