
শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
মাইশার পর একই স্থানে আরো একটি মৃত্যু!
অাজ ৪ নভেম্বর সন্ধা সাতটার সময়ে মোঃ ইউনুস বিশ্বাস (৬০), নামে একজন স্কুল শিক্ষক বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
মৃত ইউনুস বিশ্বাস নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য গনিত শিক্ষক ছিলেন।
তিনি বরিশাল হতে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌছলে বিপরীত দিক থেকে একটি অন্তরা পরিবহন বাস এসে চাপা দিলে, মাথায় ও মুখমণ্ডলে গুরতর আঘাত প্রাপ্ত হন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর পুর্বে একই স্থানে গত ৩১ অক্টবর বরিশাল-ভোলা রোডের সংযোগস্থলে "নারায়নগঞ্জ ট্রাভেলস" নামের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফওজিয়া মীম নামে এক ছাত্রী নিহত হয়েছেন।
স্থানীয় জনসাধারন ও ব.বি শিক্ষার্থীরা বিক্ষভ করে বলেন, আমাদের সড়ক এখন একটি
মৃতপূ্রীতে রুপ নিয়েছে। আমাদের কোনো নিরাপত্তা নেই গত তিন দিনে চারটি দূর্ঘটনার সাক্ষী হয়েছি। আমরা সড়কে নিরাপদ নই।
প্রশাসন যাতে সড়কে নিরাপদে যান এবং সাধারন জনগন চলাচল করতে পারে সেই ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নেন।