1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি।

বরিশাল-বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পঠিত

বরিশাল-বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে দিন দিন বৃদ্বি পেয়েই যাচ্ছে চুরি ডাকাতি। গত ৫ ই আগস্ট আওয়ামী সরকার পতনের পরেই বাকেরগঞ্জে নানা ধরনের অস্থীরতা দেখা দিয়েছে । এর মধ্যো অনেক যায়গায় চুরি, ডাকাতি, লুট, এবং সন্ত্রাসী কর্মকান্ড ঘটছে।
এবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাহাদুরপুর গ্রামের মৃত মো: মকিম আলী খানের ছেলে ফয়সাল খানের বাসভবনে দুর্ধর্ষ চুরি হয়েছে। ফয়সাল খান বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি।
শবিবার (২৪ আগস্ট) ফয়সাল খানের বাসভবনে কেউ না থাকার সুযোগে গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। চোর প্রথমে বাসভবনের পিছনের ব্যালকনির গিরিল কেটে একটি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় চোরচক্র ঘরে থাকা একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, তিনটি আইফোনসহ ৮ ভরী স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮১ হাজার টাকা এবং বাসায় থাকা জরুরী কাগজপত্র নিয়ে যায়।
এলাকাবাসি জানান বেস কিছুদিন যাবৎ চোর ডাকাতের আতঙ্ক বেড়েছে আমরা সাধারন জনগন রাতে ও দিনে বেস উদ্ভিগ্ন থাকি। প্রসাসনের প্রতি তারা চোর নির্মুলের জোর দাবী জানায়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আফজাল হোসেন বলেন, শনিবার দিনগত গভীর রাতে ঘর খালি থাকায় বাড়ির পিছনের গ্রীল কেটে ভেতরে চোর প্রবেশ করে চুরি করেছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। চোর শনাক্ত করতে পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park