শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
৭ ই জানুয়ারি ২০২৫ ইং বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড (বা.কু.শি) কর্তৃক পরিচালিত বড়িয়া রেজাউল করিম কেরাতুল কোরআন মাদ্রাসায় ১৪৪৫ হিজরী সনে অনুষ্ঠিত পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বড়িয়া রেজাউল করিম কেরাতুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফল ও মেধাবীদের পুরস্ককৃত করা হয়। মাদ্রাসার মোহতামিম সকাল ১০ টায় সকলের মধ্যো ২০২৪ সালের ফলাফল তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি মোঃ ফারুক জোমাদ্দার, সেক্রেটারি মাওঃ জাকির হোসাইন, মোঃ নুরুজ্জামন জোমাদ্দার, সদস্য মোঃ মিলন হাওলাদার, সদস্য মোঃ রফিকুল জোমাদ্দার, সদস্য মাওঃ হাবিবুর ররহমান (ছগির) সহ মাদ্রাসার কমিটি বৃন্দ, শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
এ সময় সভাপতি তার বক্তব্য বলেন,
বড়িয়া রেজাউল করিম কেরাতুল কোরআন মাদ্রাসা এটি বাকেরগঞ্জের মধ্যো অন্যতম একটি দ্বীনি প্রতিষ্ঠান, এটি ২০১৪ সালে স্থাপিত হলেও এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০২২ সালে।
আমরা দেখেছি, আমাদের চারোপাশের অনেক মাদ্রাসা রয়েছে। কিন্তু সে তুলনায় আমাদের মাদ্রাসার পরালেখার মান খুবই আধুনিকায়ন খুবই উন্নত। আমাদের দক্ষ শিক্ষক রয়েছে ,হাফেজ রয়েছে । আমরা আশাকরি তারা তাদের মেধা দিয়ে এই কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাবেন।
দেশ জাতি মানবতার জন্য ইসলামি শিক্ষা অত্যান্ত জরুরী। আমরা এই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করছি । আলহামদুলিল্লাহ্ আমাদের শিক্ষক ও অভিভাবকবৃন্দ সকলেই মাদ্রাসার জন্য আন্তরিক। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জনাই।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন,
আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আমাদের সন্তানদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে। আমরা আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ সু-শিক্ষা প্রদানে বদ্ধপরিকর। কিছু ভুল ত্রুটি রয়েছে ২০২৫ সালে আমরা তা সংশোধন করতে চাই। আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা ভাল কিছু উপহার দেবো। দেশ, সমাজ, ও ভাল দক্ষ মানুষ তৈরিতে ইসলামি শিক্ষার বিকল্প নেই।