1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফেসবুকে আওয়ামী নেতাদের গুণগান করায় বিএনপি নেতাকে অব্যাহতি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ফেসবুকে আওয়ামী নেতাদের গুণগান করায় বিএনপি নেতাকে অব্যাহতি।

মোঃ আক্তার হোসেন (হাইমচর উপজেলা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ আক্তার হোসেন (হাইমচর উপজেলা)

ফেসবুক পেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজ মাতাব্বরকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির নির্দেশ প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, হাফিজ মাতাব্বর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ ‘Hafijur Rahman’ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করে আসছেন। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এলাকায় দলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণায় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়া, তিনি দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কার্যক্রমেও নিষ্ক্রিয় ও অনুপস্থিত ছিলেন।

​তাঁর এই কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচিত হওয়ায় নির্দেশক্রমে তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

​উক্ত অব্যাহতির অনুলিপি অবগতির জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম বরাবর প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park