1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফের নিম্নচাপ! প্রকৃতির রোষে কার্যত দিশেহারা ডেবরার জলবন্দি মানুষ :- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ফের নিম্নচাপ! প্রকৃতির রোষে কার্যত দিশেহারা ডেবরার জলবন্দি মানুষ :-

বেবি চক্রবর্ত্তী,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী,পশ্চিম মেদিনীপুর :-একটানা বৃষ্টি এবং একাধিক জলধারা থেকে জল ছাড়ার কারণে ভয়াবহ পরিস্থিতি রাজ্যে। তেমনই করুন অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর তীরবর্তী ভবানীপুর, ভরতপুর, ট্যাবাগেড়িয়া, লোয়াদা, ত্রিলোচনপুর সহ একাধিক অঞ্চল।সবচেয়ে করুন অবস্থা ত্রিলোচনপুর এলাকায়।
এখনও ওই এলাকায় বাড়িগুলি কার্যত জলের তলায়, খাবার তো দুর অস্থ! একটু পানীয় জলের জন্য হা হুতাশ করছে জলবন্দি মানুষজন। তাঁরা প্রশাসনের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।বৃহষ্পতিবার বন্যা কবলিত মানুষদের ডেবরা ব্লক প্রশাসন তরফে পাশাপশি বেশ কয়েকটি সমাজসেবী সংস্থা জলবন্দি বাসিন্দাদের সাহায্য করতে এগিয়ে আসে। এলাকায় দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।
ডেবরা ব্লকের ত্রিলোচনপুর, টাঙ্গাশ্রী সহ একাধিক এলাকায় যে দিকেই চোখ যাবে সেই দিকেই শুধু জল আর জল! ত্রাণ বিতরণ এর সময় প্রায় এক গলা জলে দাঁড়িয়ে করুন চোখে ত্রাণ নিয়ে সাঁতরে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন বাসিন্দারা।
এলাকার নলকূপ, রাস্তাঘাট ঘরবাড়ি সবই জলে টইটম্বুর! কোথাও রাস্তায় এক কোমর জল, তো কোথাও বুক ছড়িয়ে জল এক মানুষ । পানীয় জল টুকুও পাচ্ছেন না বাসিন্দারা। একাধিক ঘরবাড়ি এখনও জলের তলায় এক গলা জলে দাঁড়িয়ে এলাকার এক বাসিন্দা ত্রাণ নিয়ে অশ্রুসিক্ত চোখে জানালেন , এমন দুর্বিসহ অবস্থা, আমাদের আগে হয়নি।কাছে খাবার নেয়, পানীয় জলের জন্য হাহাকার পড়েছে। তৃষ্ণা মেটাতে বাধ্য হয়ে বন্যার নোংরা জল পান করতে হচ্ছে । আবার কেউ কেউ বন্যার জলে ফিটকিরি মিশিয়ে পান করছেন।
পাশাপশি প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে তারা জানান, সরকারি ত্রাণ নিতে গেলে এক গলা জল পেরিয়ে প্রায় ৩কিলোমিটার যেতে হচ্ছে তাদের। তবেই কিছু শুকনো খাবার মিলছে। এই এলাকায় সকল বাড়ি জলের তলায়, যাদের দ্বিতল বাড়ি রয়েছে,তাঁরা কোনও ক্রমে বসবাস করছেন।অতিরিক্ত জল থাকায় নরক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে।
তবে নানা কিছু শুভানুধ্যায়ী মানুষ ও সংগঠন তাদের সাধ্যমত ত্রাণ বিলি করছেন, আপাতত সেগুলো নিয়েই কোনও রকমে দিন কাটছে জলবন্দি অসহায় পরিবারগুলির।সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো,কিন্তু,তাদের কাছে উমার আনন্দ ফিকে পড়েছে ,প্রাণ বাঁচাতে জলবন্দি ভাবেই এক একটা রাত কাটছে অসহায় পরিবারগুলির।
এদিকে ফের নিম্নচাপের মেঘে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, কালো মেঘের অসুর বৃষ্টি অসহায় মানুষ গুলির জীবনে যেনো কালো অধ্যায় রচনা করছে। প্রকৃতির রোষে কার্যত দিশেহারা জলবন্দি বাসিন্দারা। এই দুঃস্বপ্ন কাটবে কবে? উমার কাছে করুন প্রার্থনা করছেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park