তমিজ উদ্দিন চৌধুরী
ফেনী প্রতিনিধি
উত্তর ফাজিলপুর লঙ্কর তালুক নূরানী তা'লিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের "পবিত্র ঈদুল আজহার" পশু কুরবানি আজ ১৮ ই জুন ২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড বাংলাদেশ (MAB)
এর সৌজন্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কুরবানী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান টি গত বছর ও এ ধরনের আয়োজন করেছিল। তারই ধারাবাহিকতায় এ বছর ও দূঃস্হ্যদের মাঝে মাংস বিতরনের উদ্দেশ্যে ৭৫০০০ টাকায় কুরবানির জন্য গরু ক্রয় করে।
মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সভাপতি, সমাজ কমিটির সেক্রেটারী, মাদ্রাসার হাফেজগন, মাদ্রাসার মুহতামিম, পরিচালনা কমিটির সদস্যগন, মাদ্রাসার ছাত্র বৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন, মুসলিম এইড বাংলাদেশ (MAB) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব আয়াত উল্ল্যাহ, প্রোগ্রাম সুপার ভাইজার, ফেনী সদর ব্রাঞ্জ ও জনাব কামরুজ্জামান ভূইয়া, প্রোগ্রাম সুপারভাইজার, সিদ্ধিরগঞ্জ ব্রাঞ্চ।