
বেবি চক্রবর্ত্তী :- গুরুত্বের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে অনেক এগিয়েছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা নীতিন গড়করি।, অনেকেই গড়করিকে মোদির প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন জামা পরবে এমনি ভালো নেই মন্ত্রী নীতিন গড়করি এক সাক্ষাৎকারে গোপন তথ্য ফাঁস করেছিলেন। সেই স্বীকারোক্তিতে জাতীয় রাজনীতিতে ঝড় উঠে গিয়েছিল। প্রশ্ন ওঠা শুরু হয়েছিল তাহলে কি লোকসভা ভোটের পরে বিজেপি নেতাকে প্রধানমন্ত্রী করে সরকার গড়ার চেষ্টা করেছিল বিরোধী শিবির।
গড়করি নিজেই এবার সেই জল্পনা উসকে দিলেন। গড়করি বলেছেন, " আমি একাধিকবার প্রধানমন্ত্রী হবার প্রস্তাব পেয়েছি। লোকসভা ভোটের আগে, এমনকি পরেও''। আর এই প্রস্তাব যে বিজেপির তরফ থেকে আসেনি সে কথাও তিনি বুঝিয়ে দিয়েছিলেন। বর্ষিয়ান এই বিজেপি নেতা প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পাওয়ার পর জানিয়ে দিয়েছিলেন "ওই প্রস্তাব গ্রহণ করার কোন প্রশ্নই ওঠে না। আমি আমার আদর্শ থেকে সরে যেতে পারি না। প্রধানমন্ত্রী হওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমি মতাদর্শ নিয়ে বাঁচি "।
তবে একথা স্পষ্ট বিজেপিতে অনেকেই নীতিন গড়করিকে মোদির প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন। চলতি বছরে লোকসভা নির্বাচনে তুলনামূলকভাবে খারাপ ফল করেছিল বিজেপি। তখনই গড়করির নামটা ভাসিয়ে দেওয়া হচ্ছিল। অনেক বিরোধী নেতাও গড়করিকে সমর্থনের কথা বলেছিলেন।
২০১২-১৩ সালের পর মোদির উত্থান দেখা দিয়েছিল। তখনই মোদির হাত ধরেই উঠে এসেছিলেন অমিত শাহ এবং নাড্ডারা। এই সময় কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি খানিকটা ব্যাগ ফুটে চলে গেছিলেন।