1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ পেলেন পাবনার কৃতি সন্তান মুজাহিদ হোসেন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ পেলেন পাবনার কৃতি সন্তান মুজাহিদ হোসেন

পাবিপ্রবি প্রতিনিধি:মনিরুল ইসলাম , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার সভাপতি এবং পাবনার কৃতি সন্তান মুজাহিদ হোসেন ছাত্রদল-যুবদলের মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর বিশেষ আমন্ত্রণ পেয়েছেন।

এই আমন্ত্রণকে কেন্দ্র করে পাবনা জেলা ও পাবিপ্রবি অঙ্গনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মুজাহিদ হোসেন। শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে তার ভূমিকা নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ‘এটি শুধু মুজাহিদ হোসেনের ব্যক্তিগত অর্জন নয়; বরং পাবনা জেলা ও পাবিপ্রবি ছাত্রদলের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন সংগঠনের নেতাকর্মীদের আরও অনুপ্রাণিত করবে।’

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণ নেতৃত্বের প্রতি দলের আস্থার প্রতিফলন হিসেবেই এই আমন্ত্রণকে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park