
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর সময় এক সাক্ষাৎকারে এসব কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওহেদ। এসময় তিনি বলেন আমাদের মোসলমানদের মধ্যে বিভেদ আর মোসলমানরা নিরব থাকার কারণে আজকে এসবের সাহস পাচ্ছে ইহুদিরা। তাই সকল দেশের মোসলমানদের শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, জাতিসংঘ যে সিন্ধান্ত দিচ্ছে তা ইহুদীরা মানছে না জাতিসংঘকে শক্তভাবে এর প্রতিরোধ গড়ে তুলে সারা পৃথিবীতে ইহুদিদের এবং এ হত্যাকাণ্ড ঘটনার সাথে যারা জাড়িত তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য জাতিসংঘকে আহবান জানান তিনি।
এছাড়াও তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন ইহুদিদের পণ্য বর্জনের নামে বিভিন্ন লুটপাট ধংশ যন্ত্র চলছে এটা কোনো ভাবেই সমর্থনযোগ্য নয়। সবাই পণ্য বর্জন করতে পারেন কিন্তু কোনো ব্যাবসা প্রতিষ্ঠান লুটপাট হামলা করে ক্ষতি না করার জন্য সবাইকে অনুরোধ করেন চেম্বার সভাপতি আব্দুল ওহেদ।