1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন (ITEF), বেঙ্গল সার্কেলের উদ্যোগে ৩০তম কমরেড পুষ্পেন্দু সেন স্মারক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠীত হল কলকাতার ধর্মতলায় আয়কর ভবনে। বুধবার শিবিরে ৪৫৬ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন, যা নিঃসন্দেহে একটি বড় সাফল্যের নজির। আজকের শিবির শুরুর আগেই কলকাতার অন্যান্য শিবিরগুলিতে ২৮৪ জন রক্তদাতা রক্তদান করেছিলেন। আজ দিনের শেষে সংখ্যাটি ছাড়িয়ে যায় ৪৫০-এর গণ্ডি। উল্লেখযোগ্যভাবে, মহিলা রক্তদাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা সমাজের সচেতনতার ইতিবাচক দিক তুলে ধরে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর দফতরের বিশিষ্ট আধিকারিকরা, ITEF-এর নেতৃত্ব, এবং অন্যান্য কর্মীবৃন্দ। তাঁদের সক্রিয় সহযোগিতায় ও আন্তরিক প্রচেষ্টায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
ITEF শুধু কলকাতা নয়, সারা বাংলার বিভিন্ন মফঃস্বল অফিসেও এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির প্রতিবছরই আয়োজন করে থাকে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ITEF বরাবরই এই ধরনের মানবিক উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
বর্তমান সময়ে, যখন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক এবং হাসপাতালগুলিতে রক্তের অভাব প্রকট আকার ধারণ করছে, তখন এই ধরনের স্বেচ্ছামূলক রক্তদান শিবির সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আয়কর দপ্তরের পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নের প্রিন্সিপ্যাল কমিশনার সুরভি বর্মা গর্গ।
উপস্থিত ছিলেন কমিশনার(এডমিনিস্ট্রেশন) এ কে সিং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park