
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের 'হল অব প্রাইড' সম্মেলন কক্ষে সকাল ১১ ঘটিকায় সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অত্র সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর এর সম্মেলন কক্ষ থেকে Cisco video conferencing system -এর মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উক্ত ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।