তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
পিবিআই গাজীপুর জেলায় বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন।
তিনি গত সেপ্টেম্বর ২০২২ সাল থেকে অদ্যবধি ৩ বছরেরও বেশি সময় ধরে ময়মনসিংহে কর্মরত আছেন।
সম্প্রতি পিবিআই ময়মনসিংহ থেকে পিবিআই গাজীপুর জেলায় বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন এবং শীঘ্রই নতুন কর্মস্থলে যোগদান করবেন।
এই দীর্ঘ সময়ে তিনি দক্ষতার সাথে জটিল, উচ্চ-প্রোফাইল ফৌজদারি, হত্যা, সাইবার অপরাধ এবং সিআর (CR) মামলাগুলো ফরেনসিক ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে তদন্ত করে সঠিক সেবাকে জনকল্যাণ জনগণের দোরগোড়ায় পৌছে দিতে শ্রম দিয়েছেন। চাঞ্চল্যকর হত্যা মামলা, জালিয়াতি, ও সাইবার অপরাধের রহস্য উদ্ঘাটনেও তার রয়েছে ব্যাপক সফলতা। অত্যন্ত দক্ষ এবং মেধাবী পুলিশ অপিসার। ম্যান হিসাবেও তিনি একজন জনবান্ধব ও মানবিক এবং নিরহংকারী মানুষ। দায়িত্বরত অবস্থায় সেবা গ্রহীতারা তার সহজেই কথা বলেতে পারতেন। সদাচরণ ও মিষ্ঠভাষায় কথা বলতেন সবার সাথে। তারপরও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনিচ্ছাসত্ত্বেও যদি ভুলভ্রান্তি বা ক্রুটিবিচ্যুতি হয়ে থাকলে বা যদি কারো প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করতে না পারলে তার জন্য ময়মনসিংহবাসীর কাছে ক্ষমা চেয়ে নতুন কর্মস্থল ও আগামীর পথচলার জন্য সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন বিদায়ী এই পুলিশ সুপার।