
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় সদ্য দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দের দিক নির্দেশনায় তিনটি ডাকাতি মামলার পলাতক আসামী আন্তজেলা ডাকাত এনামুল হক এনামকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
এনামুল হক এনাম জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ডাকাত আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। তার বিরুদ্ধে জিআর নং-৪৯/১৮ (বিয়ানীবাজার),জিআর-২৬৬/০৮(দক্ষিন সুরম),ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, জিআর-১৮/১৮(ফেঞ্চুগঞ্জ), ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় একাধিক মামলা ছিল। বুধবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজারে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মুহাম্মদ শামছুল আরেফীন জানান, আজ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত এনামুল হক এনামকে সুনামগঞ্জ কারাগারে প্রেরন করেন।