
পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
'দুর্ঘটনা আর নয়, আসুন সবাই সচেতন হই,ট্রাফিক আইন মেনে চলি নিরাপদে বাড়ি ফিরি এই শ্লোগানে রংপুরের পীরগাছায় জেলা পুলিশ ট্রাফিক বিভাগের আয়োজনে দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের টি আই (প্রশাসন)নুর আলম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন,অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত,পুলিশ সুপার, মোহাম্মদ শরিফ উদ্দিন,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ, নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, মাওলানা মোস্তাক আহমেদ, ছাত্র প্রতিনিধি ফাহিম এহসান মাহিম প্রমূখ। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্য করে বলবো এবং সুধীজন যারা আছেন। গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬ হাজার মানুষ। আমাদের অসংখ্য স্বজনরা পঙ্গুত্ববরণ করেছে। এবং চ্যালেঞ্জ গ্রহণ গাড়ি চলার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে।ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিনা মনোযোগ সহকারে গাড়ি চালাই না। আমাদের জীবনের প্রতি গুরুত্ব না দিয়ে গাড়ি চালানোর কারণে এই সকল ভয়াবহ দুর্ঘটনা ঘটে।অসংখ্য মানুষ পঙ্গুত্ব হয়ে বেঁচে থাকে তাদের জীবনে ভয়াবহ অভিশাপ। আমাদের অঙ্গীকার করতে হবে সড়ক দুর্ঘটনা এড়াতে সকল ট্রাফিক আইন মেনে চলবো। নিজেদের জীবনকে সুরক্ষা দেয়ার জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ নিজ নিজ সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।