1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পীরগঞ্জে আ’লীগের সাধারণ সম্পাদকসহ ৪০০ জনের নামে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পীরগঞ্জে আ’লীগের সাধারণ সম্পাদকসহ ৪০০ জনের নামে মামলা

মোঃ আবুল কালাম আজাদ ঠাকুরগাঁও
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃ আবুল কালাম আজাদ
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের অভিযাগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লবসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকর্মী এনামুল হক পীরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচি না করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেকসহ অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায়।

এ সময় অসংখ্য ছাত্র-জনতাকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসও সৃষ্টি করেন হামলাকারীরা। ওই সময় এনামুল হকও হামলার শিকার হন। ঘটনার ৬ মাস পর গত ১০ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় মামলা করেন তিনি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ‘৪ আগস্ট দলবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park