
বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছেন পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শেষমেশ আশা ছিল, তাঁকে হয়তো রাজ্যের দায়িত্বে রাখা হবে। কিন্তু সেগুড়েও বালি! প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও অধীরকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে হাই কমান্ড। তাঁর জায়গায় এসেছেন শুভঙ্কর সরকার।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'কট্টরপন্থী' মনোভাব রাখতেন বলেই কি অধীরকে সরিয়ে দিলেন সনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেরা? কারণ, শুভঙ্কর সরকার মমতার বিরোধিতার প্রশ্নে কিছুটা হলেও নরমপন্থী বলেই পরিচিত। আগামী দিনে কি কংগ্রেসের সাথে তৃণমূলের সমঝোতা হতে পারে এ রাজ্যে? কারণ, সর্বভারতীয় পর্যায়ে দু'টি দলই একে অপরের শরিক, অর্থাৎ, ইন্ডিয়া জোটের অংশ। তৃণমূলের সাথে এ রাজ্যে কংগ্রেসের সমঝোতা হলে কি মেনে নেবেন অধীর? কি সিদ্ধান্ত নেবেন তিনি? কোন কোন পথ খোলা থাকছে তাঁর জন্য?
প্রদেশ কংগ্রেস সভাপতির পদে না থাকলেও অধীর হাত শিবিরের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য এখনও। পদ কেড়ে নেওয়ার পরে অধীর রঞ্জন