1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

পাবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আলম উল্লাস এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম ওসমান।

রোববার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটির তথ্য প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, “আপাতত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গাইডলাইন নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে নতুন কমিটি কাজ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park