পাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের অধীনস্থ স্বাধীনতা হল সহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) পাবিপ্রবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে. এম. তারিকুল ইসলাম।