1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবিপ্রবিতে সিনিয়রের কলার ধরে থ্রে*ট দিলো জুনিয়র। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাবিপ্রবিতে সিনিয়রের কলার ধরে থ্রে*ট দিলো জুনিয়র।

পাবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার্থী কর্তৃক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের ইমন সরকার।

খোঁজ নিয়ে জানা যায়, এক নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে পাশ দিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের তিন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে একজন মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। এ ঘটনায় লোকপ্রশাসন বিভাগের কিছু শিক্ষার্থী সন্দেহ করেন যে, তারা ভিডিও ধারণ করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে উপস্থিত সিনিয়র শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মোবাইল ফোনটি পরীক্ষা করে কোনো ভিডিও না পাওয়ায় ঘটনাস্থলেই বিষয়টির মীমাংসা হয় এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটে।

তবে মীমাংসার পর পদার্থবিজ্ঞান বিভাগের ওই তিন শিক্ষার্থী ক্যাফেটেরিয়ায় বসলে, ইমন সরকার তাদের একজনের টি-শার্টের কলার ধরে হুমকি দেন এবং বাইরে গেলে দেখে নেওয়ার কথা বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লোকপ্রশাসন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করেন এবং আলোচনা সাপেক্ষে বিষয়টি মীমাংসা করেন। অভিযুক্ত শিক্ষার্থী পরবর্তীতে সিনিয়র শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে ইমন সরকার বলেন, “আমার এমনটা করা উচিত হয়নি। সিনিয়রের সঙ্গে এমন আচরণ করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বলেন, “সিনিয়র-জুনিয়রের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত। আমরা উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park