1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবিপ্রবিতে আবারও সিনিয়র-জুনিয়র হাতাহাতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাবিপ্রবিতে আবারও সিনিয়র-জুনিয়র হাতাহাতি

পাবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৭৩ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবারও সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ১০টা থেকে প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় উত্তেজনা বিরাজ করে।

জানা যায়, গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উজ্জ্বল কুমার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত কবিরাজের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার সময় উভয় শিক্ষার্থীসহ কয়েকজন একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় উজ্জ্বল কুমার মজার ছলে অমিত কবিরাজের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অমিত কবিরাজ চেয়ার দিয়ে উজ্জ্বল কুমারকে আঘাত করেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা নিজ নিজ অনুসারীদের ডেকে আনলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে প্রধান ফটক এলাকায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, সহকারী প্রক্টরবৃন্দ এবং স্বাধীনতা হলের সহকারী প্রভোস্ট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park