1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবনা-৪ আসনের ভয়ানক রাজনৈতিক পরিস্থিতির আলোকে  সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের জরুরি বৈঠকের উদ্যোগ প্রশংসিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাবনা-৪ আসনের ভয়ানক রাজনৈতিক পরিস্থিতির আলোকে  সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের জরুরি বৈঠকের উদ্যোগ প্রশংসিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //

পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া ) আসনে বিএনপির চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও সৃষ্ট ভয়ানক পরিস্থিতির আলোকে ভবিষ্যত রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সকল মহলের গ্রহণযোগ্য নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এক জরুরি মতবিনিময় সভার আহবান করেছেন। গতকাল মঙ্গলবার রাতে বাঘইলস্থ নিজ বাড়িতে বিএনপির জ্যেষ্ঠনেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এই সভার আহবান করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর শনিবার সকাল দশটায় পাকশী রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত জরুরি মত বিনিময় সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে। এদিকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘািরয়া) আসনে সাম্প্রতিক সময়ে সৃষ্ট ভয়ানক অবস্থার নিরসন এবং বিএনপির চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে উক্ত মত বিনিময় সভার আয়োজন দলের সকল পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহলের শান্তিপ্রিয় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ও মতবিনিময় সভার উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park