1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবনা হেমায়েতপুরে শ্রীশ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, অভিযুক্ত গ্রেপ্তার, টাকা উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাবনা হেমায়েতপুরে শ্রীশ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, অভিযুক্ত গ্রেপ্তার, টাকা উদ্ধার।

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) পাবনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও তথ্য-উপাত্তের ভিত্তিতে পাবনা থানা ও হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া বাকি টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park