1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবনা সাঁথিয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাবনা সাঁথিয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনা সাঁথিয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার ১৫ মে) সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে মোস্তফা কামাল মানিক এর সভাপতিত্বে এবং কলেজ শিক্ষক পরিষদের সভাপতি এবং আতাইকুলা ডিগ্রী কলেজের প্রভাষক আবু সাদাত এর পরিচালনায় এ শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও: ইকবাল হুসাইন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান। জেলা শিক্ষক ফেডারেশন এর সেক্রেটারি ডক্টর ইদ্রিস আলম, উপদেষ্টা সাহকারী অধ্যাপক আনিসুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক পরিষদের মাদ্রাসা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ,সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আদর্শ শিক্ষক পরিষদ কারিগরি শাখার সভাপতি এম এ হাই, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি হামিম রেজা, ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল গণি,আদর্শ শিক্ষক পরিষদ কিন্ডার গার্টন শাখার সভাপতি আব্দুল গফুর, প্রমুখ। এ সময় শিক্ষক ফেডারেশন এর ৮ টি পরিষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আদর্শ শিক্ষক পরিষদের দায়িত্ব কর্তব্য নিয়ে বক্তব্যে তারা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা,শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা, শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা সৃষ্টি করা,আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সাথে শিক্ষকদের সম্পৃক্ত করা, সমাজে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করা,শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একযোগে কাজ করা। একটি আদর্শ সমাজ গড়তে হলে প্রয়োজন আদর্শ শিক্ষকের। আর আদর্শ শিক্ষক তৈরির জন্য প্রয়োজন একটি শক্তিশালী, সচেতন ও দায়িত্বশীল শিক্ষক সংগঠন। সেই জায়গা থেকেই আদর্শ শিক্ষক ফেডারেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park