
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা শামসুল আরেফিন রকু বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার বেল ১১:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল আরেফিন রকু বিশ্বাস ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে নাজিরপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ছাগল তার মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দুর্ঘটনায় তার পায়ে আঘাত লাগে বলে জানা গেছে।
চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছু সময় থাকার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও সুস্থ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে চলাচলের সময় সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।