
মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
শনিবার (১৮ এপ্রিল) পাবনা থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, পাবনা-৫ অ্যাডভোকেট জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমান।
উক্ত অনুষ্ঠানে সভাপতি মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পাবনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা জোরদার এবং জনগণের সাথে পুলিশের সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ পাবনা থানা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ পাবনা জেলার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ,বিভিন্ন পেশার মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।