
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা :
মাদক,দেহ ও জিম্মি ব্যবসা বন্ধসহ এলাকা ছাড়ার দাবিতে ঈশ্বরদীর বড়ইচারা গ্রামে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভুক্তভোগী এলাকাবাসীদের পক্ষ থেকে বড়ইচারা গ্রামে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন সমাবেশে সুষ্ঠ বিচার দাবি করে বক্তব্য দেন,ইউপি সদস্য মিনারুল বিশ্বাস,মমতাজ বেগম,লিপি খাতুন,আব্দুল হক ও ইমারুল ইসলাম। বক্তারা অভিযোগ করে বলেন,বিভিন্ন এলাকা থেকে বিতারিত মাদক ও দেহ ব্যবসায়ী রেখা বেগম প্রায় চার বছর থেকে বড়ইচারাতে বসবাস শুরুর পর থেকেই এলাকার অখ্যাত এক নেতার প্রশ্রয়ে মাদক,দেহ ও জিম্মি ব্যবসা ব্যবসা করে এলাকার পরিবেশ বিনষ্ট করে চলেছে। অনেককে সর্বশান্ত করেছে। তারা এসব কর্মকান্ডের সুষ্ঠ বিচার ও এলাকা থেকে অন্যত্রে গিয়ে বসবাসের দাবি জানান।