
মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,খোকড়া গ্রামে, সত্যলোক ইকো রিসোর্টের নামে দেহব্যবসা অভিযোগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার বিকাল ৪ টায় এলাকার পুরুষ ও মহিলা মিলে রিসোর্টের নামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে করেন।এলাকার সর্বস্তরের মানুষ ঝাড়ু মিছিলের মাধ্যমে রিসোর্ট এর নামে দেহ ব্যবসা বন্ধের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়,সত্যলোক ইকো রিসোর্টের একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়।তবে সেখানে রিসোর্ট এর নামে অসামাজিক প্রতিতাবৃত্তি (দেহব্যবসা) দেখা যায়।বেশিরভাগ সময় স্কুল পড়ুয়া ছেলে মেয়ে স্কুল ড্রেস পরে স্কুল ফাকি দিয়ে রিসোর্টে ঢুকতে দেখা যায়। গ্রামের মধ্যে এমন কাজকর্ম আমরা এলাকাবাসী কোনভাবেই মেনে নিতে পারি না।আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা এদের দেখে কি শিখবে।তাই বলি আমাদের গ্রাম আগে অনেক সুন্দর ছিল এখনো সুন্দর থাকবে এটাই আমরা আশা করি।
এলাকাবাসী আরো বলেন, এই রিসোর্টে রাশিয়ানরা সব সময় বাঙালি মেয়েদের নিয়ে রিসোর্টে প্রবেশ করে ও রাস্তা দিয়ে খারাপ দৃষ্টিভঙ্গি নেই চলাচল করে এবং নেশাগ্রস্ত অবস্থায় থাকে।এমন খারাপ ভাবে চলাফেরা কারে তা দেখে আমরা এলাকাবাসী নিজেরাই লজ্জিত হই তাহলে আমাদের ছোট ছোট বাচ্চারা কি ভাববে আর শিখবে তা ভাবুন। তাই আমাদের এলাকাবাসীর দাবি এই রিসোর্ট নামের দেহ ব্যবসার জায়গা খুব দ্রুত বন্ধ করে দেওয়া হোক এবং ভেঙে দেয়া হোক।