1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রামে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাটগ্রামে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট)
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১৯ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে। রোববার (১৮ মে) গভীর রাতে উপজেলার জগতবের ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। দুজনই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিজিবি জানায়, রোববার গভীর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারী। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নের্তৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালায়। এ সময় টের পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারী। পরে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথরোধ করে বিজিবির সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারীদের একটি দল। এতে ওই দুই বিজিবি সদস্য আহত হন। রাত সাড়ে ৩ টায় আহতের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে জগতবেড় ইউনিয়নের বেশ কয়েকজন চোরাকারীদের নাম ও অজ্ঞাত আসামীদের উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় একই ইউনিয়নের লিটন মিয়া, আব্দুল মজিদ, রাকিব ইসলাম, মিন্টু মিয়া, সাবেদ আলীসহ বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘বিজিবি বাদী হয়ে একটি মামলা দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park