
সাতক্ষীরার তালা প্রতিনিধ
স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয় ১০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০ টা থেকে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড় থেকে, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো পরিদর্শন শেষ করে পাঁচ রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।এখানে সৌজন্য মূলক বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব- মোস্তফা হোসেন মন্টু, সাবেক উপজেলা যুবদলের সফল সভাপতি- হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক- আলি হোসেন,সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক - আ: রকিব,তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান আনিস,এছাড়া উপস্থিত ছিলেন -তালা উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জি এম মুহিত,তালা উপজেলা কৃষকদলের সভাপতি,ডা: মামুনুর রহমান খান,তালা উপজেলা মহিলা দলের সাংগাঠনিক সম্পাদক মেহেরুন্নেছা মিলি,এছাড়াও আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরিশেষে সবাই একথা বলেন,ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসররা যেন কোনভাবেই মাথা তুলে দাড়াতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার আহব্বান জানান।