1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাকিস্তান যদি ফের হামলা চালায় তাহলে আবারো প্রত্যাঘাত করবে ভারত : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাকিস্তান যদি ফের হামলা চালায় তাহলে আবারো প্রত্যাঘাত করবে ভারত : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- “কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন”। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সর্বদল বৈঠকে এই বার্তাই দিলেন।
এদিনের সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে পারেনি। তাই প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে বিরোধী নেতাদের সামনে প্রধানমন্ত্রীর এই বার্তা রাজনাথ সিং পাঠ করে শোনান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন “অপারেশন সিঁদুর অভিযানে অন্তত ১০০ জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান যদি ফের হামলা চালায় তাহলে আবারো প্রত্যাঘাত করবে ভারত”।
বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্যই সিঁদুরের একদিন পরেই সরকার সর্বদল বৈঠকের ডাক দেয়। এই সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ” অপারেশন সিঁদুরে একেবারে নিখুঁতভাবে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলি গুঁড়িয়ে দিয়েছে সেনা।। তাতে অন্তত ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে”। এই বৈঠকে বিরোধী নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে ভারত যুদ্ধ চায়না। কিন্তু এরপর পাকিস্তান কোনরকম বাড়াবাড়ি পদক্ষেপ করলে আরও তীব্র প্রত্যাঘাত করবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে যা যা পদক্ষেপ কেন্দ্র করতে চায় সব পদক্ষেপের পাশে আছে বিরোধী শিবির। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এই সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত না থাকার জন্য প্রশ্ন তোলেন। অন্যদিকে রাহুল গান্ধী সংসদ অধিবেশন ডেকে দেশকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন। যদিও এই প্রস্তাব নিয়ে সরকারের তরফ থেকে কোন কিছু বলা হয়নি। আবার তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে বাংলাদেশ দিয়েও কেন্দ্রকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। সরকারের তরফ থেকে কিরেন রিজজুও বলেছেন বিরোধীরা অনেক পরিণত মনস্কতার পরিচয় দিয়েছেন যা এই মুহূর্তে গোটা দেশকে একজোট করার জন্য প্রয়োজন। তবে এক কথায় বলতে গেলে বিরোধীরা অপারেশন সিঁদুরের বিষয় যে সরকারের পাশেই আছে তা এদিনের সর্বদল বৈঠকে স্পষ্ট ভাবে জানা গেছে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ছাড়াও এই সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, আপের সঞ্জয় সিং, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে, এনসিপির সুপ্রিয় সুলেরা, সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ প্রথম সারির নেতাীরা। প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে এদিনের এই সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park